চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ সিয়ার্সের, স্কোয়াডে ডাফি
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বেন সিয়ার্স। গত বুধবার করাচিতে দলের প্রথম অনুশীলনের সময় চোটে পড়েন নিউজিল্যান্ডের এই পেসার। এবার আসর থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন জ্যাকব ডাফি।