টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত-হৃদয়, বাদ মিরাজ-তাসকিন
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
বিগ ব্যাশ মাতিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন মিচেল ওয়েন। পেশাওয়ার জালমির হয়ে খেলার সময় সুযোগ পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আঙুলের চোটে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ওয়েনকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে অন্যতম নুরুল হাসান সোহান। ২০ ওভারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়মিত পারফর্ম করে আলোচনায় আছেন তিনি। এবার 'এ' দলের হয়ে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজ। আসন্ন এই সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। নামে 'এ' দল হলেও এখানে আছেন জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটার।
এবারের পাকিস্তান সুপার লিগে চার ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন। যদিও গত তিন ম্যাচে লাহোর কালান্দারসের একাদশে দেখা যায়নি তাকে। তবে আসরের পরবর্তী ম্যাচগুলোতে রিশাদকে খেলতে দেখা যাবে বলে আশ্বস্ত করেছেন কালান্দার্সের মালিক সামিন রানা। দলকে ফাইনালে তুলবেন রিশাদ, এমনটাও বিশ্বাস সামিন রানার।
পাকিস্তান সফরের যাওয়ার আগে টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়েই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়কত্ব পেয়েছেন শেখ মেহেদী।
কদিন আগেই শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার। এরই মাঝে সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল। আগামীকাল শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচটি দেখতে ঢাকা থেকে সিলেটে ছুটে গেলেন ফিল সিমন্স।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য গত তিনটি ম্যাচে খেলা হয়নি তার। সুযোগ পেলে বাকি ম্যাচগুলোতেও ভালো করবেন রিশাদ, এমনটাই বিশ্বাস সিকান্দার রাজার। পিএসএল সফলভাবে শেষ করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলবেন রিশাদ, এমনটা ভবিষ্যদ্বাণী করলেন তারই সতীর্থ রাজা।
চেন্নাই সুপার কিংস জয় থেকে মাত্র তিন রান দূরে ছিল, হাতে ছিল তিন বল। শিভম দুবে ইয়াশ দায়ালের নো বলকে ছক্কায় ওড়ানোর পর একটি বল ফ্রি হিটও ছিল। কিন্তু পরের তিনটি বলে কোনো বড় শট খেলতে পারেননি দুবে ও রবীন্দ্র জাদেজা। তিনটি সিঙ্গেলের বেশি কিছুই আসে না। মাত্র দুই রানে হেরে যায় চেন্নাই। যদিও ম্যাচ শেষে হারের দায় নিলেন মহেন্দ্র সিং ধোনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিততে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ১৫ রান। উইকেটে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। ধোনি নিজের সেরা সময়ে থাকলে এমন ম্যাচে যে কেউ চেন্নাইয়ের হয়েই বাজি ধরতেন। এমনকি জিতেও জেতেন হয়তো। চেন্নাইয়ের একনিষ্ট ভক্তরাও এমন ম্যাচে ধোনির পক্ষে বাজি লাগাতে চাইবেন না। এর প্রমাণ মিলেছে বেঙ্গালুরুর বিপক্ষেই।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। পরের ম্যাচে ফিরেছেন হাফ সেঞ্চুরির আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে ১৪ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১১৫ বলে ১১৩ রানের ইনিংস। আবরারের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি ডানহাতি এই ওপেনার।
সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই প্রোটিয়া পেসার। গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।