‘তিনশ রানের ফাইনাল হবে না’, অনুমান গিলের
কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। যেখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো হচ্ছে দুবাই। তাই ফাইনালও পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে না হয়ে হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।