আইপিএলের প্রথম ভাগে খেলা হচ্ছে না মায়াঙ্কের
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ভাগে খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব। মূলত পিঠের নিচের অংশের বা স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসার।
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ভাগে খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব। মূলত পিঠের নিচের অংশের বা স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসার।
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ৫ ক্যাটাগরিতে ২২ ক্রিকেটার জায়গা পেয়েছেন। সদ্য ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিকুর রহিমও আছেন কেন্দ্রীয় চুক্তিতে। তাকে 'এ' ক্যাটাগরিতে রাখা হয়েছে। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
২০২০ সালের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল গোলাপি বলে আয়োজনের প্রস্তাব করা হলেও সেটার বাস্তবায়ন চোখে পড়েনি। তবে বিসিএলের আগামী মৌসুমের পুরো টুর্নামেন্টই গোলাপি বলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিল-মে মাসের অতিরিক্ত গরমের কারণে দিবা-রাত্রির টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুতে কোনো দলের সঙ্গেই বনিবনা হচ্ছিল না লিটন দাসের। তবে ডিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে দলে ভিড়িয়ে চমক দেখায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। প্রথম ম্যাচেই দলটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া পাকিস্তানকে ভারতের ‘বি’ দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে! কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটারের এমন মন্তব্যে চটেছেন ইনজামাম উল হক। পরিসংখ্যান দেখার পরামর্শ দেয়ার পাশাপাশি গাভাস্কারকে মুখের লাগাম টানতে বলেছেন তিনি।
হাইব্রিড মডেলে হয়েছে এশিয়া কাপ। তবে ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইতে। এমনকি ফাইনালও হয়েছে দুবাইতে। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। ফাইনালের পর পাকিস্তানের ক্রিকেট ভক্তদের নিয়ে হাস্যরস করেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দল-বদলের টোকেন তুলে রাখার পরও নতুন ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না লিটন দাস। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর একদিন আগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে রাজী হয়েছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। দল পেলেও প্রথম ম্যাচে পাওয়া যায়নি তাকে। গুলশানের দ্বিতীয় এবং নিজের প্রথম ম্যাচে লিটন আউট হয়েছিলেন ১৪ রানে। ডিপিএলের তৃতীয় রাউন্ডে এসেই অবশ্য ছন্দে ফিরেছেন লিটন।
ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরিতে আগের ম্যাচে তিন শতাধিক রান করে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে একশ রানের গণ্ডিতে পৌঁছাতেই আট উইকেট হারিয়েছে দলটি। ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানে অল আউট হয়ে ম্যাচটি ১৭৫ রানে হেরেছে ধানমন্ডির ছেলেরা।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। এমন ঘটনা একটুও ভালো লাগেনি শোয়েব আখতারের।
ঢাকা প্রিমিয়ার লিগে আবারও দশ উইকেটের জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দশ উইকেটে হারানোর পর তৃতীয় রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও একই ব্যবধানে হারিয়েছে দলটি। মূলত রেজাউর রহমান রাজা, শেখ মেহেদী এবং তানভির ইসলামের দাপুটে বোলিংয়ে এ দিন সহজ জয় পেয়েছে দলটি।
২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল টুর্নামেন্টটির আয়োজক কর্তৃপক্ষ। যার মধ্যে একটি ছিল, নিলামে দল পাওয়ার পর কোন যুক্তিযুক্ত কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেই মিলবে দুই বছরের নিষেধাজ্ঞা। এবার এই নিয়মের খেসারৎ দিতে হতে পারে হ্যারি ব্রুককে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হারিয়েছিল ভারত। এরপর রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ওয়ানডে বিশ্বকাপে হারার ক্ষত এখনও রয়ে গেছে ভারতের। টুর্নামেন্ট শেষে সেটিই যেন মনে করিয়ে দিলেন রোহিত।