হারের দায় শিশিরকে দিলেন লিটন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২০৫ রানের বড় সংগ্রহ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ পার করেও রক্ষা পেল না বাংলাদেশ। দুই উইকেটে ম্যাচ হারল দলটি। ম্যাচ শেষে অবশ্য শিশিরকে দায় দিলেন লিটন দাস।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২০৫ রানের বড় সংগ্রহ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ পার করেও রক্ষা পেল না বাংলাদেশ। দুই উইকেটে ম্যাচ হারল দলটি। ম্যাচ শেষে অবশ্য শিশিরকে দায় দিলেন লিটন দাস।
উদ্বোধনী জুটিতে একশ পেরিয়ে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত। মুহাম্মদ জুহাইবকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বড় হুমকি হয়ে উঠেছিলেন ওয়াসিমই। জোহাইবের বিদায়ের পরও ওয়াসিম একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে।
মিচেল মার্শ এবং এইডেন মার্করামের হাফ সেঞ্চুরি এবং নিকোলাস পুরানের ঝড়ো ইনিংসে সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যদিও অভিষেক শর্মার 'টর্নেডো' হাফ সেঞ্চুরি এবং হেনরিখ ক্লাসেন-কামিন্দু মেন্ডিসদের দায়িত্বশীল ইনিংসে ছয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় হায়দরাবাদ। এই হারে আইপিএল প্লে-অফের স্বপ্ন ধূলিসাৎ হলো লক্ষ্ণৌর।
ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে আগে থেকেই খানিকটা শঙ্কা ছিল। দুই দেশের সমঝোতায় যুদ্ধবিরতি হলেও মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হওয়ায় মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশপাশি ছেলেদের এশিয়া কাপেও খেলবে না ভারত! দেশটির সংবাদমাধ্যমে এমন প্রকাশ হলেও সেটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন দেবজিত সাইকিয়া। বিসিসিআইয়ের সচিব জানান, এ বিষয়ে তাঁরা এখন পর্যন্ত এসিসির সঙ্গে কোনো আলোচনাই করেননি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ আসরে সিলেট বিভাগের ব্যাটিংয়ে মাত্র ১৪৩ রান করলেও বল হাতে ২০ উইকেট নিয়েছিলেন তোফায়েল আহমেদ। এনসিএলের ছন্দ ধরে রেখেছিলেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১১ ম্যাচে ২৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া পেস বোলিংয়ে তোফায়েলের শিকার ১১ উইকেট। ঘরোয়ার ক্রিকেটের এমন পারফরম্যান্সে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সুযোগ মেলেনি তাঁর।
সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ ৫ মাসের বিরতি শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। তবে এবার জানা গেছে দুই ম্যাচের সিরিজে একটি বাড়তি ম্যাচ যোগ করা হয়েছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেছে সিরিজটিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ৫ ম্যাচের পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি থাকতে পারে।
সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে শঙ্কা শুরু হয়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে। যদিও সরকারের পক্ষ থেকে এই সফরের জন্য সবুজ সঙ্কেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিরিজে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হলেও প্রায় ৮ বছরের সাদা পোশাকের ক্যারিয়ারে ব্লেসিং মুজারাবানি খেলেছেন মাত্র ১২টি ম্যাচ। যার চারটি খেলেছেন ২০২৫ সালে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলা চার টেস্টে ১৮.৬১ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। সবমিলিয়ে জিম্বাবুয়ের জার্সিতে মুজারাবানির টেস্ট উইকেটের সংখ্যা ৫১টি। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে আরও ৪৯ উইকেট চাই ডানহাতি পেসারের। সেই স্বপ্নের পেছনে ছুঁটে চলছেন মুজারাবানি। জিম্বাবুয়ের পেসার মনে করেন, টেস্টে একশ উইকেট নিতে পারা তাঁর জন্য বিশেষ কিছু হবে।
চলতি আইপিএলে আগ্রসী ব্যাটিং করে আলোচনায় এসেছেন সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠার পেছনেও বড় অবদান রেখেছেন ভারতের এই ব্যাটার। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তুলে নিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। আর তাতেই গুজরাট জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে জায়গা করে নিলেন জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিয়েছে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য ২৬ মে সাউথ আফ্রিকায় ফিরে যাচ্ছেন এনগিডি। আর তাই সুযোগ এসে ধরা দিল মুজারাবানির সামনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না ট্রাভিস হেড। হেড করোনা পজিটিভ হয়েছেন, এমনটা নিশ্চিত করেছেন হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টোরি। এই কারণে তিনি দলের সঙ্গে সময়মতো যোগ দিতে পারেননি এবং তার লক্ষ্ণৌ সফরও বাতিল হয়েছে।