দ্বিতীয় দিনে অন্তত দুই সেশন জিততে চায় বাংলাদেশ
গল টেস্টে দিনের প্রথম সেশনে সুবিধা করে উঠতে পারল না বাংলাদেশ। এনামুল হক বিজয়, সাদমান ইসলাম ও মুমিনুল হকরা ফিরলেন সফরকারীদের বিপদে ফেলে। তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে দিনের বাকি দুই সেশনের সঙ্গে পুরো দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মুশফিকের চাওয়া টেস্টের দ্বিতীয় দিনে অন্তত দুই সেশন জেতা। সেটা করতে পারলে বাংলাদেশ ম্যাচে এগিয়ে যাবে বলে বিশ্বাস তাঁর।