সাদমানের সেঞ্চুরির দিনে শেষ বিকেলে বিবর্ণ বাংলাদেশ
চার বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। তার ইনিংসটি ছাড়াও আরো তিনটি ত্রিশোর্ধ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাত উইকেটে ২৯১ রান করেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ লিড পেয়েছে ৬৪ রানের।