রেনশ-কামিন্সের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অস্ট্রেলিয়ার
সাউথ আফ্রিকার পেসারদের তোপে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম সেশনেই দুই ওপেনারকে হারানোর পর থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথ। ১২৪ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়া সফরকারীদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাট রেনশ ও প্যাট কামিন্স। তাদের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে অস্ট্রেলিয়া।