কামিন্সকে নিয়ে সুসংবাদ পেল হায়দরাবাদ
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা এবার নতুন এক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। আয়োজনের বিস্তার ও অংশগ্রহণ, দু'দিক থেকেই এবার দেখা যাবে ভিন্নতা।
আইপিএলে সুযোগ পেয়ে পিএসএল ছেড়ে চলে যাওয়ায় শাস্তি পেতে হয়েছে ব্লেসিং মুজারাবানিকে। এত আগে একই কারণে শাস্তি পেয়েছেন সাউথ আফ্রিকার করবিন বশও। পিএসএলকে ছাপিয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়ায় এমন শাস্তি দেয়ার বিষয়টিকে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।
মাস তিনেক আগে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে লেভেল-থ্রি কোচিং কোর্স আয়োজন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোর্স শেষ হওয়ার সময় সভাপতি পদে নেই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। নতুন সভাপতি হিসেবে দেশের ৩০ কোচের হাতে লেভেল-থ্রি কোর্সের সার্টিফিকেট তুলে নিয়েছেন তামিম ইকবাল।
ফুটবল বিশ্বকাপকে বলা হয়ে থাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রতি চার বছর পর পুরো বিশ্বই মেতে ওঠে ফুটবলের জাদুতে। জাতীয় দলের মতো বিভিন্ন লিগের, অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে হয়ে থাকে ক্লাব বিশ্বকাপ। ফুটবলের মতো ক্রিকেটেও বিভিন্ন দেশে নিয়মিতই লিগ হচ্ছে। গ্রায়েম স্মিথ মনে করেন, বিশ্বের বড় লিগগুলোর চ্যাম্পিয়নদের নিয়ে করা যেতে পারে ক্লাব ক্রিকেট বিশ্বকাপ।
ঘরোয়া ক্রিকেট খেললেও কয়েক বছর ধরেই জাতীয় দলে নেই রুবেল হোসেন। গত কয়েক বছরে জাতীয় দলের আশেপাশেও আসতে পারেননি ডানহাতি এই পেসার। জাতীয় দলে ফিরতে পারেন এমন সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীনই দেশে ফিরেছেন বাংলাদেশের দুই পেসার। অনাপত্তিপত্রের প্রথম দফার মেয়াদও শেষ হয়েছে। তবে সুযোগ থাকলে আবারও পেশোয়ারের হয়ে খেলতে পাকিস্তানে ফিরতে চান শরিফুল।
এবারের আইপিএলে পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। খেলোয়াড়দের ইনজুরি বড় বিপাকে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। পাশাপাশি কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনাও। নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কেনা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ। তবুও তাকে এই উচ্চমূল্যের কথা চিন্তা করে খেলিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলোই কলকাতার ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিস্ময়ের কমতি ছিল না। হাজারটা বিস্ময়ের মাঝেও চরিত্র বদলায়নি মিরপুরের উইকেট। পুরোপুরি স্পিন উইকেট বানিয়ে ক্যারিবীয়দের হারিয়ে দেয় বাংলাদেশ। ভিন্ন চিত্র ছিল পাকিস্তান সিরিজে। উইকেটে খানিকটা ঘাসের ছোঁয়া, পেসারদের বাড়তি সুবিধাও চোখে পড়েছে। নাহিদ রানা-হারিস রউফরা আগুনে বোলিংয়ে পারফর্ম করছেন দাপটের সঙ্গে। এশিয়ার বাইরের কোনো দেশ এলেই স্পিন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। তবে দলে দারুণ কয়েক জন পেস বোলার থাকায় বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন দেখেন না রব ওয়াল্টার।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব কারো অজানা নয়। বিশ্ব ক্রিকেটে ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ম্যাগাজিন উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। নিজেদের ১৬৩ তম বার্ষিক সংস্করণে বিশ্ব ক্রিকেটে গত প্রায় দুই দশক ধরে ভারতের আধিপত্য বিস্তারকে 'অস্বাস্থ্যকর ও স্বৈরতান্ত্রিক' বলে দাবী করেছে তারা।
আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। পাশাপাশি এক ঝাঁক তারকা ক্রিকেটারও আসছেন না বাংলাদেশ সফরে। এমন অবস্থায় মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্সের মতো তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।
২০২৪ সালে অক্টোবরে চণ্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হন ফিল সিমন্স। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এরপর নাটকীয়ভাবে ফারুককে সরিয়ে বিসিবি সভাপতি হিসেবে আসেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বিসিবি নির্বাচনে জয়ী হয়ে আবারও বোর্ড পরিচালনার সুযোগ পান তিনি।