শান্তশিষ্ট রুটকে রাগিয়ে দেয়াই পরিকল্পনা ছিল ভারতের
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ দিন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট ও ভারতের পেসাররা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ দিন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট ও ভারতের পেসাররা।
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করেছে বাড়তি উত্তাপ। এসব নিয়ে দিন শেষে কথা বলেন ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।
ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বেশকিছু সুযোগ হাতছাড়া করেছে ইংল্যান্ড। প্রথম ১৫ ওভারে তিনটি ক্যাচ ফেলেছে দলটি, যার ফলে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।
এখন থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহার করা যাবে না, এমনটা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারতীয় খেলোয়াড়দের ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর বিপক্ষে না খেলার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওভালে জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার লড়াই। দুই দিনের মধ্যেই দুই দলের দুই ইনিংস শেষ হয়ে গেছে। ১৫ উইকেট পতনের দিনে কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। সময়ের সঙ্গে সঙ্গে রঙ বদলাচ্ছে ওভাল টেস্ট। দিনের শুরুতে ভারতকে ২২৪ রানে অল আউট করে দিয়েছিল ইংলিশরা। এরপর লিড পেলেও ইংল্যান্ডের সংগ্রহ বড় হতে দেননি ভারতের পেসাররা। বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার আগুনে স্পেলে লণ্ডভণ্ড হয়ে গেছে ইংল্যান্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ কয়েকটি মৌসুম অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। তবে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এবং সবার চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী আসরে নতুন আরেকটি ভেন্যু যুক্ত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরান্তর একটি করে ভেন্যু বাড়িয়ে একদিন হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএলে আয়োজনের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট বোর্ড। নিজেদের এমন ভবিষ্যত পরিকল্পনার কথাই জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসে নিলেন আরও তিনটি। দুই ইনিংস মিলিয়ে ডানহাতি পেসারের শিকার ৯ উইকেট। হেনরির সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়ালেন মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রুর্ক। তাদের বোলিংয়ে আবারও দেড়শর আশেপাশে থামল জিম্বাবুয়। ইনিংস হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি স্বাগতিকরা। ৮ রান তাড়ায় ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে শাহরিয়ার নাফিসকে! সবশেষ কয়েকদিনে এমন গুঞ্জন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার থেকে হাই পারফরম্যান্স ইউনিটে সরিয়ে দেয়া হয়েছে।
পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে জসপ্রিত বুমরাহকে খেলাচ্ছে না ভারত। একাদশে না থাকলেও দলের সঙ্গে ছিলেন ডানহাতি এই পেসার। তবে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহকে ছেড়ে দিয়েছে সফরকারীরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
কোপাওয়াশে মুরাজিকে মোহাম্মদ আব্দুল্লাহর হাতে ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে লেরয় চিওয়ালা এবং কিয়ান ব্লিগনাটকে ফিরিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার। ইমনের ২৭ রানে ৪ উইকেট নেয়ার দিনে দুইটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।
লম্বা সময় আলাদা থাকার পর চলতি বছরের মার্চে ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন যুবেন্দ্র চাহাল। ইউটিউবার ও অভিনেত্রী ধনশ্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ভারতের লেগ স্পিনারকে প্রতারক বলে আখ্যা দিয়েছিলেন নেটিজেনরা। তবে চাহাল জানিয়েছেন, তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। নিজের কঠিন সময়ের কথা সামনে এনে চাহাল জানান, মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম তিন আসরেই ড্রাফট হয়েছে। তবে চতুর্থ মৌসুমের আগে সেই নিয়মে পরিবর্তন এনেছে আয়োজকরা। এখন থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো আইএলটি-টোয়েন্টিতেও অনুষ্ঠিত হবে নিলাম। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর হবে নিলাম।