অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল বিকৃতির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের গতকালের ম্যাচে ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল বিকৃতির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের গতকালের ম্যাচে ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আইপিএল শুরুর আগেই চোটের ধাক্কায় বিপাকে পড়েছে চেন্নাই সুপার কিংস। দলটির গুরুত্বপূর্ণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস সাইড স্ট্রেইনের কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩০ মার্চ গুয়াহাটিতে শুরু হবে চেন্নাইয়ের আইপিএল অভিযান।
পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বলের আকৃতি পরিবর্তন নিয়ে পাঁচ রানের পেনাল্টি দেয়া হয় লাহোর কালান্দার্সকে। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে হারের পাশাপাশি বিতর্কও যুক্ত হলো মুস্তাফিজুর রহমানের দলের সাথে। তবে বল টেম্পারিংয়ের এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশ আফ্রিদি।
বিসিবির বেশ কয়েকজন পরিচালকের সাক্ষাৎকার নিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। সাক্ষাৎকার নেবেন বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ দেওয়া সংগঠকদের সঙ্গেও। প্রতিবেদনে অপূর্ণতা না রাখতে বিসিবি নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবার সঙ্গেই কথা বলতে চান তারা। আগামী ৯ কার্যদিবসের মধ্যেই এনএসসির কাছে প্রতিবেদন জমা দিতে চায় তদন্ত কমিটি।
সরকারের হস্তক্ষেপের সঙ্গে অনিয়ম, কারসাজির অভিযোগ এনে একসঙ্গে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। নির্বাচনের পর থেকেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলে আসছেন তামিমরা। পাশাপাশি নির্বাচনের অনিয়ম নিয়েও বেশ সরব তারা। তবে ফারুক আহমেদ মনে করেন, যেহেতু প্রতিপক্ষ ছিল না তাই গত নির্বাচনে ম্যানিপুলেশনের খুব বেশি সম্ভাবনা ছিল না। এ ছাড়া নির্বাচন ঠিকঠাকই হয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবির সহ-সভাপতি।
ইনিংসের তৃতীয় ওভারে ডেভিড ওয়ার্নারের সঙ্গে সালমান আলী আঘাকে ফেরালেন শাহীন শাহ আফ্রিদি। একটা সময় মঈন আলী ও মুহাম্মদ ওয়াসিম মিলে লাহোর কালান্দার্সের গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছিলেন। এমন সময় নিজের কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে ওয়ামিসের সঙ্গে মঈনকেও ফেরান শাহীন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় লাহোরের অধিনায়কের শিকার ৪ উইকেট। শাহীন আফ্রিদির এমন বোলিংয়ের দিনে উজ্জ্বল মুস্তাফিজুর রহমানও। প্রথম তিন ওভারে আঁটসাঁট বোলিং করা বাঁহাতি পেসার ২০ রানে নিয়েছেন একটি উইকেট। তাদের দুজনের এমন বোলিংয়ের পরও জিততে পারেনি লাহোর। হারিস রউফের করা শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে করাচি কিংস।
ভারতে গত বছর অনুষ্ঠিত নারী একদিনের বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন আম্পায়ার সাথিরা জাকির জেসি। সেই ধারাবাহিকতায় এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন তিনি। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে এই আসর।
নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সরব ছিলেন আমিনুল হক। টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগেই এ বিষয়ে তার বিভিন্ন বক্তব্য নজরে আসে। আজ সংসদ অধিবেশনেও তার সংক্ষিপ্ত বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল ক্রিকেট বোর্ডের কার্যক্রম।
কুঁচকির চোটে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন স্যাম কারান। খেলা হচ্ছে না কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। আগামী মে মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা দিতে পারছেন না ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। আপাতত মাঠের বাইরেই থাকতে হচ্ছে কারানকে।
পরিবারের সঙ্গে সময় কাটাতে রমজানের আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন ছিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে নাও ফিরতে পারেন বিসিবি সভাপতি। তবে এমন কিছু হয়নি। কিছুটা বিলম্ব হলেও ২৮ মার্চ দিবাগত রাতে দেশে ফিরেছেন বুলবুল।
প্রথম ম্যাচ জয়ের অপেক্ষা যেন শেষই হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। ২০১২ সালের পর টানা ১৩ মৌসুম প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় পায়নি দলটি। নতুন মৌসুম শুরু হতেই তাই আবারও সামনে এসেছে পুরোনো সেই প্রশ্ন, এবার কি বদলাবে ভাগ্য?
দুই বছর আগে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই মৌসুমে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি তিনি। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি চাপ সামলাতেও হিমশিম খেতে হয়েছিল এই অলরাউন্ডারকে। ফলে বড় অঙ্কের দাম পাওয়ার পর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল।