সিরিজের মাঝপথে নিউজিল্যান্ড স্কোয়াডে একাধিক পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল রে। চোটের কারণে দলের পেস আক্রমণে ঘাটতি তৈরি হওয়ায় ডাকা হয়েছে ৩০ বছর বয়সী এই পেসারকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল রে। চোটের কারণে দলের পেস আক্রমণে ঘাটতি তৈরি হওয়ায় ডাকা হয়েছে ৩০ বছর বয়সী এই পেসারকে।
চলতি অ্যাশেজে দুরবস্থায় থাকা ইংল্যান্ডকে ঘিরে ছোট ছোট বিষয় নিয়েও সমালোচনা থামছে না। ব্রিজবেন টেস্টে দিনের খেলা শুরুর আগে জফরা আর্চারের বালিশ হাতে মাঠে আসা, সেই তালিকায় নতুন সংযোজন।
টেস্ট ও টি-টোয়েন্টি দলে ভারতের নিয়মিত মুখ ইয়াসভি জয়সাওয়াল। তবে ওয়ানডেতে নিজের ছাপ রাখতে পারছিলেন না। তবে চতুর্থ ম্যাচেই নতুন করে নিজেকে চিনিয়েছেন ভারতের এই ওপেনার। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলেছেন ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ। পুরো দিনে ঢাকার মাত্র দুটি উইকেট তুলে নিতে পেরেছেন চট্টগ্রামের বোলাররা। তাদের হতাশ করে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আনিসুল ইসলাম ইমন। এই ওপেনার ২২৭ বলে ২৮৩ রান করে অপরাজিত আছেন।
গোলাপি বল হাতে পেলেই যেন ভয়ঙ্কর হয়ে উঠেন মিচেল স্টার্ক! ব্রিসবেন টেস্টেও ব্যতিক্রম হয়নি একটুও। বেন ডাকেট, ওলি পোপ কিংবা হ্যারি ব্রুকরা কেউই জবাব দিতে পারলেন না বাঁহাতি পেসারের বোলিংয়ের। ৭৫ রানে ফেরালেন ইংল্যান্ডের ৬ ব্যাটারকে। ব্রিসবেন শুধু বোলিংয়ে আগুন ঝরিয়েই থেমে যাননি তিনি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ১৪১ বলে ৭৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার লিডও তাই দেড়শ ছাড়িয়ে যায় অনায়াসে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। এবারও ভারতের বাইরে বসছে আইপিএলের নিলাম। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়ার পর এবার নিলাম হবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে আইপিএলের নিলামে অংশ নিতে ১ হাজার ৩৫৫জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।
চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান গিল। যদিও তাকে নিয়েই টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা আশাবাদী ছিলেন গিলের ফেরার ব্যাপারে।
রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক আসরেই সামর্থ্যের খানিকটা ঝলক দেখিয়েছিলেন রিয়ান পরাগ। ৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৮৪ ম্যাচে করেছেন ১ হাজার ৫৬৬ রান। তবে ডানহাতি ব্যাটারের বলার মৌসুম কেটেছে ২০২৪ সালে, করেছিলেন পাঁচশ ছাড়ানো রান। কখনো ঘরোয়া ক্রিকেটে রান করেছেন কিন্তু আইপিএলে পারেননি। আবার কখনো কখনো ঘরোয়াতে ভালো না করেও আইপিএলে ছন্দ পেয়েছেন। কয়েক মৌসুমে এমন ঘটনার সাক্ষী হওয়া পরাগ একটা সময় হতাশায় ডুবছিলেন। নিয়মিত রান করতে না পারায় বাথরুমে বসে কান্নাও করতেন ডানহাতি এই ব্যাটার। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এমন গল্প শুনিয়েছেন পরাগ নিজেই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ গোলাম মুর্তজা। লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে সহকারী কোচ হিসেবে কাজ করা রাজশাহীর সাবেক ক্রিকেটারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৭২ রানে ৪ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধটা গড়েছিলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। কাজটা সহজ না হলেও তাদের ব্যাটেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ক্যারিবীয় সমর্থকরা। সেঞ্চুরি পাওয়া হোপ ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম দিনে খুব বেশি দূরে এগোতে পারলেন না। গ্রিভসের সঙ্গে ১৯৬ রানের জুটি ভাঙতেই আবারও ওয়েস্ট ইন্ডিজকে চোখ রাঙানি দিতে থাকে হার। টেভিন ইমালচও ফিরলেন দ্রুতই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য তারকাঠাসা দল বানিয়েছে রংপুর রাইডার্স। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে খুশদিল শাহকেও। পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আন্দ্রে রাসেলের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন শিমরন হেটমায়ার। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। খানিকটা দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেন আলিশান শারাফু। সমান তিনটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৪৭ রান করা হেটমায়ারকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল।