ডিপিএল আয়োজনে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা বিসিবির

ডিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবির সর্বশেষ নির্বাচনে পক্ষপাতের অভিযোগে গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করেছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। একাধিকবার বিসিবির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্তে অনড়। এর ফলে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট।

যদিও এই সমস্যা কাটিয়ে উঠতে ক্লাবগুলোর সঙ্গে ৮ এপ্রিল আলোচনায় বসার ঘোষণা দিয়েছে বিসিবি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে দেশের ক্রিকেটারদের প্রতিভার বিকাশ ও ক্রিকেটারদের জন্য তারা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করেন ডিপিএলকে।

বিসিবি বিজ্ঞপ্তিতে বলেছে 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের প্রতিভা বিকাশ এবং সারাদেশের ক্রিকেটারদের সহায়তায় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ঢাকা লিগ কাঠামোকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। দেশের শীর্ষ লিস্ট এ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এই কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে এবং জাতীয় দলে জায়গা পাওয়ার অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত হচ্ছে।'

বিসিবি আরও যোগ করেছে, 'দেশীয় ক্রিকেটের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে বিসিবি ২০২৫-২৬ মৌসুমের ডিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সূচি ও পরিচালনাসংক্রান্ত বিষয় চূড়ান্ত করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম আগামী ৮ এপ্রিল অংশগ্রহণকারী ক্লাব ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবে। সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক একটি লিগ নিশ্চিত করতে সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্য বিসিবির।'

আরো পড়ুন: