তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের পথ সুগম করে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের তোপে ১৩০ রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ১ বল বেশি হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। তাদের জয়ের ফলে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দলও।
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স লিমিটেডের উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধনী দিনে এটিএন বাংলাকে ৪ উইকেটে হারিয়েছে ক্রিকফ্রেঞ্জি। ২ ওভারে ১০ রানে ১ উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ১২ রান করে ম্যাচ সেরা হয়েছেন কাওসার শান্ত।
ভারতের ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে সবচেয়ে অফফর্মে আছেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। অধিনায়ক ও সহ-অধিনায়কের ব্যাটে রান না থাকায় একের পর এক ম্যাচে প্রশ্ন উঠছে তাদের ফর্ম নিয়ে। তবু এই দু’জনের উপরেই আস্থা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা।
অ্যাডিলেড টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ব্রিসবেনের দিন-রাতের টেস্টে খেলা দলে থাকা গাস অ্যাটকিনসনের জায়গায় দলে ঢুকেছেন ডানহাতি পেসার জশ টাং। সিরিজের বাকি অংশে বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করতেই এমন সিদ্ধান্ত।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অদম্য ও অপরাজেয়, এ দুই দলের মধ্যে হবে ম্যাচটি। ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজের অদম্য দলকে হুমকি দিয়ে রাখলেন অপারেজয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ ২২ ইনিংসে ২৫১ রান, সংখ্যাটা খুব একটা স্বস্তির নয়। তবু নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্যকুমার যাদব। ধর্মশালায় ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, রান না পেলেও নিজের ব্যাটিং নিয়ে আতঙ্কে ভুগছেন না তিনি।
১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলের পুরো আসরে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ।
৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যারা জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে এমন সমীকরণের মুখে ছিল ভারত ও সাউথ আফ্রিকার সামনে। এমন ম্যাচেই প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। টস জিতে বোলিং করতে নেমে সাউথ আফ্রিকাকে ১১৭ রানেই অল আউট করে দেয় ভারত।
অস্ট্রেলিয়ার শহর সিডনিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলির মধ্যে একটি ধরা হয়। এমন এক শহরের কাছেই সন্ত্রাসী হামলা হয়েছে রবিবার। সিডনির কাছে বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। এর ফলে ১১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার সময় একই জায়গায় ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আগেই জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আগামী বছর পিছিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। তবে কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর।
গতকাল (১৩ ডিসেম্বর) চার দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাজির হয়েছিলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার। তারা সেখানে আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড ছিল।