ইতালির বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দুই জোড়া ভাই
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বেই অনেকটা প্লে অফের লাইন আপ নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানেই প্লে-অফ নিশ্চিত করেছিল তিনটি দল রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস ও সিলেট টাইটান্স। অপেক্ষায় ছিল রংপুর রাইডার্স। ঢাকা পর্বে এসে তারাও প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলকে ২১ রানে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।
সর্বশেষ আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দল।
এরই মধ্যে বিপিএলের প্লে অফে জায়গা নিশ্চিত করেছে চারটি দল। এরপরও পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি ঘিরে উত্তেজনা ছিল বেশ। এমন ম্যাচেই চট্টগ্রামকে ৩ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান চূড়ান্ত করেছে রাজশাহী। তারা গ্রুপ পর্বের সেরা হয়েই সুপার ফোরে খেলতে যাচ্ছে।
যুব বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেছে বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। তারা একে অপরকে এড়িয়ে গেছেন। তবে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে এই ব্যাপারটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
সর্বশেষ আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দল।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চিঠির জবাব দিতে বিসিবির পরিচালককে ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জবাব দেননি নাজমুল। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান।
দলে তারকার কমতি না থাকলেও সবশেষ তিন ম্যাচে প্রত্যাশিতভাবে ব্যাটিং করতে পারেননি রংপুর রাইডার্সের ব্যাটাররা। বিপিএলের চলতি আসরে শুরুটা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় সবশেষ তিন ম্যাচেই হেরেছেন লিটন দাসরা। তবে রংপুরের ব্যাটিং ব্যর্থতা ঘুচেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ১৮১ রানের পুঁজি পায় রংপুর। লক্ষ্য তাড়ায় নাহিদ রানা, ফাহিম আশরাফদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি সাইফ হাসান, সাব্বির রহমানরা। শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ঢাকাকে রানে হারিয়ে সেরা চার নিশ্চিত করেছে রংপুর। এর আগে সেরা চারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। বিপরীতে ৯ ম্যাচের সাতটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার।
যুব বিশ্বকাপে ভারত বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এমন ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন আল ফাহাদ। এই পেসারের তোপে ভারত আগে ব্যাট করে ২৩৮ রানে গুটিয়ে গেছে। ফাহাদ মাত্র ৩৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এদিন শুরু থেকেই ভারতের ব্যাটারদের তোপের মুখে রেখেছেন ফাহাদ। সুযোগ ছিল দুশর আগেই ভারতে গুটিয়ে দেয়ার। তবে সেটা হয়নি ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিং মিসে।
আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে কাট করেছিলেন শেখ মেহেদী। থার্ডম্যান দিয়ে চার মারার প্রত্যাশায় কাট করলেও সেটা আটকে দিয়েছিলেন রুয়েল মিয়া। সিলেট টাইটান্সের ফিল্ডার প্রথম দফায় বল ধরতে না পারায় সুযোগটা কাজে লাগিয়েছিলেন শেখ মেহেদী ও আমের জামাল। দ্রুততার সঙ্গে নিয়েছিলেন দুই রান। বিপিএলের ১৬তম ম্যাচে এসে দলীয় দুইশ রান ছোঁয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সেই ম্যাচেই।
পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক ফেরার পরও সিলেট টাইটান্সের জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন মঈন আলী। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে জিততে হলে শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন ছিল ২৫ রান। এমন সময় রিপন মণ্ডলের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ডানহাতি পেসারের প্রথম বলেই ফুলটস পেয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারেন মঈন। দ্বিতীয় বলে উড়িয়ে মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে।