অ্যাশেজে উডকে নিয়ে নির্ভার ইংল্যান্ড, খেলবেন প্রথম টেস্টে
স্ক্যান রিপোর্টে কোনো চোট ধরা পড়েনি মার্ক উডের। ফলে অ্যাশেজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আর কোনো শঙ্কা নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এটিই সবচেয়ে বড় খবর ইংলিশ শিবিরের জন্য।
স্ক্যান রিপোর্টে কোনো চোট ধরা পড়েনি মার্ক উডের। ফলে অ্যাশেজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আর কোনো শঙ্কা নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এটিই সবচেয়ে বড় খবর ইংলিশ শিবিরের জন্য।
অ্যাশেজের প্রথম টেস্টের আগে আরো একটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই পেসার পার্থে দলের সঙ্গে ভ্রমণও করবেন না। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।
ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সতীর্থরা দেখছিলেন বাবর আজমের অপেক্ষা। অবশেষে ৯৯ থেকে প্রামোদ মাদুশানের বল লেগ সাইডে পুল করে এক রান নিতেই পূর্ণ হলো তার সেঞ্চুরি। হাসিমুখে হাঁটু গেড়ে বসে সিজদাহ দিলেন তিনি। প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আবার শতকের দেখা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার এই সেঞ্চুরির দিনে বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে পাকিস্তান।
মুহাম্মদ রোহিদ খানকে চার মেরে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। একটু পর মুহাম্মদ আরফানের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে বাঁহাতি এই ওপেনার করেছেন। ৩২ বলে সেঞ্চুরি পাওয়া সূর্যবংশী পুরো ম্যাচ জুড়ে তাণ্ডব চালিয়ে খেলেছেন ৪২ বলে ১৪৪ রানের ইনিংস। সূর্যবংশীর এমন তাণ্ডবের দিনে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দলের বিপক্ষে ২০ ওভারে ২৯৭ রানের পুঁজি পেয়েছে ভারত ‘এ’ দল।
চলতি বছরের ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইপিএলের আগামী আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে ১৫ নভেম্বর দুপুর তিনটার মধ্যে রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে অন্তত ২৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেবে।
উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গে একাদশে রাখা হয়েছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে। দুই পেসারকে নিয়ে খেলতে নামলেও শেষ পর্যন্ত তারা দুজনই সফরকারীদের গুঁড়িয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। বিশেষ করে জসপ্রিত বুমরাহ ছিলেন দুর্দান্ত। ডানহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১৫৯ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৩৭ রান তুলেছে ভারত।
অ্যান্ডি ফ্লাওয়ার লন্ডন স্পিরিটের দায়িত্ব নিয়েছেন। ফলে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের পদটি খালিই পড়ে ছিল। এবার সেই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন পিটার মুরস। দ্য হান্ড্রেডের এই দলটি নিজেরাই মুরসের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আইপিএলে নিজের খেলা সবশেষ তিন আসরের সবকটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন টিম সাউদি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত দুই আসরে সুযোগ মেলেনি নিউজিল্যান্ডের সাবেক পেসারের। তবে আগামী মৌসুমের আগে আবারও আইপিএলে ফিরলেন তিনি। যদিও ২০২৬ আইপিএলে কলকাতার বোলিং কোচ হিসেবে দেখা যাবে সাউদিকে।
‘আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, উপভোগ করতে চাই সবাই মিলে একসঙ্গে।’ সিলেট টেস্টের আগে মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে এমনটা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট জেতার পর প্রায়ই একই সুরে বাংলাদেশের অধিনায়ক জানালেন, নিজেদের ভাবনার কথা। সেই সঙ্গে শান্তর চাওয়া, মুশফিক যেন একশতম টেস্ট খেলেই থেমে না যান।
৩৮ টেস্টের ক্যারিয়ারে ১৩বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। যেখানে পাঁচ হাফ সেঞ্চুরির বিপরীতে করেছেন ৮টি সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করার রেকর্ডে বাংলাদেশে সবার উপর আছেন শান্ত। সিলেট টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাংবাদিকের প্রশংসার প্রতিউত্তরে শান্ত বললেন, ‘এত ভালো কথা শোনার অভ্যাস নেই।’ সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন ক্যারিয়ারে ১০০ কিংবা ১৫০ টেস্ট খেলার পরও যদি এমন ধারাবাহিক থাকতে পারেন তাহলে সেটা তাঁর ভালো লাগবে।
সিলেট টেস্টে আলো ছড়িয়েছেন বাংলাদেশের স্পিনাররাই। তাতেই ১ দিন হাতে রেখে ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচে আলাদাভাবে আলো ছড়াতে পারেননি পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় উইকেটে দুটি উইকেট নিয়েছেন তিনি।