নিলামের আগে বিপিএলের কোন দলে কোন ক্রিকেটার
ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম পদ্ধতি ফেরানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে বিপিএলের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজি। দুজন করে দেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।