চেন্নাই এবং ফ্লেমিংয়ের ১৮ বছরের পথচলার সমাপ্তি
চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের পথচলার ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।