বড় জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের এটাই সর্বোচ্চ সংগ্রহ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ২৬০। মূলত শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দেয় ক্যারিবিয়ানরা। জবাবে খেলতে নেমে ১৪৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ১০৭ রানে হারের স্বাদ পায় সিকান্দার রাজার দল।