হেলমেটে বলের আঘাত, ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের ওপেনার
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রভাবে এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই সঙ্কট অনেকটাই কেটে গেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এশিয়া কাপে অংশ নেবে। এ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। গত কয়েকদিন ধরেই সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোয় এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ওপেনার ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ইনিংসে করেন যথাক্রমে তিন ও পাঁচ রান। তবুও সিরিজের বাকি দুই টেস্টে তার ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
পেসার তানাকা শিভাঙ্গার আগুনে বোলিংয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল সাউথ আফ্রিকার টপ অর্ডার। টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, ডেভিড বেডিংহাম ফিরলেন দ্রুতই। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করলেন লুয়ান ড্রে-প্রিটোরিয়াস এবং উইয়ান মুল্ডার। সাউথ আফ্রিকার রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর মুল্ডার যখন রান আউটে কাটা পড়লে তখন বিপদ বাড়ল আরও খানিকটা। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের টেনে তুললেন ড্রে-প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস।
টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পর বার্বাডোজ টেস্টের আম্পায়ারিং নিয়ে সমালোচনা করলেন রস্টন চেজ। ক্রিকেটারদের মতো আম্পায়ারদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। চেজ জানান, আম্পায়ারদের একটা বাজে সিদ্ধান্ত ক্রিকেটারদের ক্যারিয়ার গড়তে ও শেষ হয়ে যেতে পারে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে শ্রীলঙ্কা। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ১-০ ব্যবধানে জিতে সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা। সিরিজ জয়ের পর আরও বেশি টেস্ট খেলার আর্জি জানিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
গৌতম গম্ভীরের কোচিংয়ে চলতি বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তবুও ভারতের সাবেক ওপেনারকে নিয়ে খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই দেশটির সমর্থকদের। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ফল এলেও মর্যাদার টেস্ট ক্রিকেটে গম্ভীরের শিষ্যদের রেকর্ড যাচ্ছে তাই। ভারতের প্রধান কোচের অধীনে মাত্র ১১ টেস্টের মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। স্বাভাবিকভাবেই এমন অবস্থায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে গম্ভীরকে। আকাশ চোপড়া তো সরাসরিই বলে দিলেন, যা চেয়েছো নির্বাচকরা সব দিয়েছে এবার ফলাফল এনে দাও।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভ স্মিথ। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন স্মিথ। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
শেষ ওভারে মাত্র দুটি বল বাকি থাকতেই টেস্টের পর্দা নামল। তৃতীয় দিনে শেষ বিকেলে নাথান লায়নের টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়াতে তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দিল অস্ট্রেলিয়া। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
ডারহামের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচ দিয়ে ৪ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পরই মাইকেল ভন পরামর্শ দিয়েছিলেন, আর্চারকে নিয়ে যেন তাড়াহুড়ো না করা হয়। যদিও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলার পরই বছর চারেক পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাকা হয়েছে ডানহাতি পেসারকে। আর্চারকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নেয়াকে ইংলিশদের ‘বাজি ধরা’ হিসেবে দেখছেন নাসের হুসেইন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ওভারের ৩০ শতাংশ ওভারকে পাওয়ার প্লের জন্য বরাদ্দ রাখা হয়ে থাকে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে অবশ্য ছোট হয়ে আসা ম্যাচে কত ওভার পাওয়ার প্লের জন্য বিবেচনা করা হবে সেটা নির্ভর করে ইনিংসে কত বল বাকি রয়েছে। টি-টোয়েন্টি ব্লাস্টের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেটা নির্ভর করবে বলের হিসেবে।