৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরের পর বিরাট কোহলির খুব বেশি প্রকাশ্যে আসা হয়নি। তবে লন্ডনে একটি চ্যারিটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি প্রথমবারের মতো নিজের টেস্ট বিদায়ের প্রসঙ্গে মন্তব্য করলেন। সেটাও অনেকটা রসিকতার সুরেই!