ফিক্সিংয়ের অভিযোগে ৮ বছরের জন্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার
ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগে আট বছরের জন্য নিষেদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আকিলেশ রেড্ডি। আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি দমন বিধি ভঙ্গের তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। ফলে সবধরনের ক্রিকেট থেকে আগামী আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।