কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না ব্রাইডন কার্সের। তার বিকল্প হিসেবে সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭৫ লাখ রুপিতে এই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্স আপরা।
দ্য হান্ড্রেডের কয়েকটি মৌসুমে পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলা হয়ে উঠেনি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি ড্রাফটে নাম দিয়েও দল পাওয়া হয়নি কারও। আগামী মৌসুমের আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৯ পুরুষ ক্রিকেটার। সবশেষ আসরে জাহানারা আলম নাম দিলেও এবার বাংলাদেশের মেয়েদের কেউ নিবন্ধন করেননি।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএলের গত আসরের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামের আগে সেই অধিনায়কেই ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে নিলাম থেকে শ্রেয়সকে দলে নেয় পাঞ্জাব কিংস। তখনই বোঝা যাচ্ছিল নতুন অধিনায়কের অধীনেই চলতি বছর আইপিএলে খেলতে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
কয়েক দফা পেছানোর পর ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের। আইপিএল শুরুর পরের মাসে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। ১১ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের দশম আসর। ৩৪ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের আগে কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মতো আইপিএল কোচিং করাতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল অ্যাপে ঘোষণা করেছে দিল্লি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। এবার কোচিং স্টাফে আরও একজন নতুন সদস্য যোগ করেছে দিল্লি। ম্যাথু মটকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ছিলেন ডোয়াইন ব্রাভো। নতুন মৌসুমের আগে চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর সাবেক অলরাউন্ডার। ব্রাভোর রেখে যাওয়া জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম।
ডিপিএলের সবশেষ আসরে মোহামেডানের হয়ে ১৬ ইনিংসে এক সেঞ্চুরি ও ৭ হাফ সেঞ্চুরি করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট লিগেও নিজের ছন্দটা ধরেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়া অঙ্কন বেশিরভাগ সময়ই খেলেছেন টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলেও খেলেছেন প্রায় একই ভূমিকায়।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করেছিল বিসিসিআই। তবে চূড়ান্ত দিনক্ষণ সূচি ঘোষণার পর দেখা গেছে আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ থেকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। মোহাম্মদ গাজানফারের বিকল্প হিসেবে মুজিবের দ্বারস্থ হয়েছে মুম্বাই।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) সবশেষ মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও সেরা চারে উঠতে পারেননি তারা। প্রথম আসরে লস অ্যাঞ্জেলেসের হয়ে ৪ ম্যাচে ১৫ গড় ও ১২৫ স্ট্রাইক রেটে ৬০ রান করেছিলেন সাকিব। বল হাতে আরও বিবর্ণ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ৪ ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট।