বিপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন বাশার
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে নিলামের আগেই দলে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদ। বিপিএলের গত আসরেও দলটির হয়ে খেলে গেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
২০২৫ আইপিএলের আগে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিংকু সিং, হার্শিত রানা ও রমনদীপ সিংয়ের সঙ্গে আন্দ্রে রাসেলকেও রিটেইন করে কলকাতা নাইট রাইডার্স। ১২ কোটি রুপিতে রিটেইন করলেও পরের মৌসুমেই ৩৭ বছর বয়সি অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। ২০২৬ সালের জন্য ধরে না রাখার পর নিলামের সপ্তাহ দুয়েক আগে আইপিএলকে বিদায় বলেছেন রাসেল। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জানান, তিনি হারিয়ে যেতে চাননি বলেই অবসর নিয়েছেন।
বিপিএলের আগামী আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের। জাতীয় দলের বাইরে থাকা আরও বেশ কয়েক জন ক্রিকেটার দল পেয়েছেন বিপিএলে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের পুরো বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকায় ১২ জানুয়ারি পর্যন্ত তাদের এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন মোহাম্মদ নবি। নিলাম শেষ হওয়ার দুদিন পর তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে নোয়াখালীর একটি সূত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্স। তারা নিলামের আগেই বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সীমিত ওভারের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়ে বড় চমক দেখিয়েছে। এরপর নিলাম থেকে তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে।
সবশেষ কয়েক বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু হয়েছে ঢাকায়। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নতুনত্ব আনতে সিলেট পর্ব দিয়ে বিপিএলের আগামী আসর শুরুর কথা জানায় বিপিএলের গভর্নিং কাউন্সিল। যদিও কদিন আগে গুঞ্জন উঠে আবাসন সংকট থাকায় সিলেট নয় ঢাকা পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল। যদিও চূড়ান্ত সূচিতে এমন কিছু পাওয়া যায়নি। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ চারেক আগে সূচি প্রকাশ করেছে বিসিবি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শক্তিশালী দল তৈরি করেছে ঢাকা ক্যাপিটালস। তারা নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস ও উসমান খানকে ভিড়িয়েছে তারা।
সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে।
১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। সোমবার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী মঈন জানিয়েছেন, পিএসএলে যোগ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। মঈনের ধারণা পিএসএল এরই মধ্যে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়।
গুঞ্জন ছিল সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ফলে অনেকেই আশা প্রকাশ করেছিলেন ২০১৭ সালের পর আবারও সিলেটে বিপিএলের প্রথম পর্ব দেখার। যদিও তেমনটা হচ্ছে না।