হায়দরাবাদের হয়ে পিএসএল খেলবেন থিকশানা
২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের। টুর্নামেন্টের একদিন আগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন মাহিশ থিকশানা। শ্রীলঙ্কার তারকা স্পিনার খেলবেন হায়দরবাদ কিংসম্যানের জার্সিতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।