আইপিএল শেষ ফিলিপসের
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের সামনে রীতিমতো উড়ে গেছে চেন্নাই সুপার কিংস। ৫৯ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষে জানা গেল, নিজেদের পুরোনো ক্রিকেটারদের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে দলটি।
রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তার নেতৃত্বে ভাগ্য বদলায়নি পাঁচবারের শিরোপাজয়ী দলটির। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসে আট উইকেটে হেরেছে দলটি। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারদের সামনে এ দিন দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন লোকেশ রাহুল। ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে ছয়টি ছক্কা ও সাতটি চারের মার মেরেছেন তিনি। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না দিল্লি।
অক্ষর প্যাটেল যখন আউট হয়ে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের রান তখন ৪ উইকেটে ৫৮। ম্যাচ জিততে হলে তখনও ৬৮ বলে ১০৬ রান করতো হতো সফরকারীদের। লোকেশ রাহুল ও ট্রিস্টিয়ান স্টাবস উইকেটে থাকলেও কাজটা একেবারেই সহজ হওয়ার কথা ছিল না। শুরুতে জীবন পাওয়া রাহুল একপ্রান্ত আগলে রেখে দিল্লিকে টানলেন। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন সাউথ আফ্রিকান স্টাবস। রাহুল যখন ইয়াশ দয়ালের লো ফুলটস ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে শেষ করলেন তখন তিনি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেই আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সেরে ওঠায় উইকেটকিপার ব্যাটার হিসেবেই খেলতে হয়েছে তাকে। পাঞ্জাব কিংসের বিপক্ষেও চিত্র ছিল একই। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে আইপিএল থেকে ছিটকে গেছেন রুতুরাজ। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে ধোনিকে দায়িত্ব দিয়েছে চেন্নাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। ইংল্যান্ড অবশ্য হ্যারি ব্রুকের কাঁধে সীমিত ওভারের নেতৃত্ব তুলে দিয়েছে। আগামী মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। হারের পর জরিমানার কবলে পড়েছেন দলটির অধিনায়ক সাঞ্জু স্যামসন। স্লো ওভার রেটের কারণে তাকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৮ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। এমন ম্যাচেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া তাকে। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে এই শাস্তি দেয়া হয়েছে তাকে।
চলতি আইপিএলে ব্যাট হাতে একের পর এক ঝড়ো ইনিংস খেলছেন নিকোলাস পুরান। তার দাপুটে ইনিংসে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচ শেষে সহজাত ভঙ্গিমায় ছক্কা হাঁকানোর কৌশল আবারো বর্ণনা করেন পুরান।
টানা চতুর্থ পরাজয় এড়াতে শেষ ওভারে লাগত ২৮ রান। ইয়াশ ঠাকুরের করা প্রথম বলেই বল উপরে তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। যদিও শর্ট ফাইন লেগে ধরা পড়েন তিনি। ১২ বলে তিন ছক্কা, এক চারে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেও দল জেতাতে পারেননি এই কিংবদন্তি। প্রিয়ান্স আরিয়ার ৩৯ বলে সেঞ্চুরির ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস।
রবি বিষ্ণইয়ের শেষের তিন বলে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারলেন রিংকু সিং। ২৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে খেললেন অপরাজিত ৩৮ রানের ইনিংস। রিংকুর এমন ব্যাটিংয়ের পরও ৪৭২ রান ও ২৫ ছক্কার ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। অথচ একটা সময় অনায়াসেই ম্যাচ জেতার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। ঝড় তোলা সুনীল নারিন ফিরলেও রান তোলার গতি সচল রাখেন আজিঙ্কা রাহানে।