স্পিন দিয়ে খুলনাকে হারাল রাজশাহী
ভালো শুরুর পর পাওয়ার প্লে শেষে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দুর্বার রাজশাহী। তবে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলীরা তাদেরকে পথ দেখিয়েছেন, ১৭৮ রানের পুঁজিও এনে দিয়েছেন। সিলেটে রানপ্রসবা উইকেটে এমন রান নিয়ে জয়ের নিশ্চয়তা না থাকলেও সেটাই করে দেখিয়েছে রাজশাহীর বোলাররা।