খেলার পর হোটেলে ফিরে মায়ের মৃত্যুসংবাদ পেলেন খালেদ
মা হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল এবং চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি।
মা হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল এবং চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি।
প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিং করে জিতলেও সবশেষ তিন ম্যাচে রান তাড়ায় হেরেছে খুলনা টাইগার্স। টস জিতে মেহেদী হাসান মিরাজ যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তখন ফারভেজ মাহরুফ খুলনার অধিনায়ককে পরিসংখ্যানটা মনে করিয়ে দিলেন। তবে মিরাজ জানান, তাদের নিজেদের উপর এখনও বিশ্বাস আছে। তবে সেটা মাঠের ক্রিকেটে প্রতিফলন হতে দেখা যায়নি।
২০২৩ সালের আইপিএলের ফাইনালের রোমাঞ্চে হানা দিয়েছিল বৃষ্টি। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ফাইনাল খেলা দেখতে ভারতের বিভিন্ন রাজ্য কিংবা শহর থেকে আহমেদাবাদে এসেছিলেন দর্শকরা। তবে বৃষ্টির কারণে ফাইনাল নিয়ে যাওয়া হয় রিজার্ভ ডেতে। বিভিন্ন শহর থেকে খেলা দেখতে আসা দর্শকরা শেষ রাতের ট্রেনে করে বাড়ি ফেরার পরিকল্পনায় ছিলেন। তাই তারা হোটেল বুক করেনি। এমন অবস্থায় হোটেল বুক করার মতো অবস্থায় ছিলেন না তারা।
জাতীয় দল থেকে কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। অবসরের পর এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ফিট থাকলে নিয়মিতই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে যেতে চান তামিম।
ফরচুন বরিশালের বিপক্ষে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ১৩৯ রান করে ঢাকা ক্যাপিটালস। তানজিদের ৪৪ বলে ৬২ রানের ইনিংসেই মূলত এই সংগ্রহ পায় ঢাকা। জবাবে তামিম ইকবালের হাফ সেঞ্চুরি এবং ডেভিড মালানের অপরাজিত ৪৯ রানের নৈপুণ্যে ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অর্ধেকটা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। সারাদিন এমন খবর গণমাধ্যমে ঘুরলেও তা অস্বীকার করেছে রাজশাহী। দলটির পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ত সূচির কারণে বিশ্রাম চেয়েছিলেন ক্রিকেটাররা।
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৭১ রান করতে হতো রংপুর রাইডার্সকে। উইকেটে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। খান জাহানদাদের করা ১৬তম ওভারে ১৬ রান নিয়ে সেই স্বপ্নট আরও জিইয়ে দিয়েছিলেন তারা দুজন। তবে ১৮তম ওভারে ইফতিখারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি ব্যাটারকে আউট করার পাশাপাশি সেই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন পাকিস্তানের এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে এমনটা ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটা ফিট তিনি।
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস। যদিও শেষ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাচ্ছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।
একজন ফিনিশার হিসেবে ম্যাচের শেষটায় যা করার প্রয়োজন জাকের আলী অনিক সেটাই করেছিলেন। চারটি ছক্কা ও তিনটি চারে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ২৩ বলে করেছেন অপরাজিত ৪৭ রান। ডানহাতি ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সকে হার দেখতে হয়েছে। বিপিএলের ব্যাটিং প্রসবা উইকেটে দুইশ রান তাড়া কঠিন কিছু না হলেও অ্যারন জোন্স ও জর্জ মানজি সেটাকে অসম্ভব করে তুলেছেন।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৮ রান। মাহিদুল ইসলাম অঙ্কন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার রনির মতো ব্যাটার থাকায় কাজটা সহজই ছিল খুলনার জন্য। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকিফ জাভেদ। প্রথম বলে কোন রান না দেয়া বাঁহাতি পেসার পরের বলে ফিরিয়েছেন অঙ্কনকে। এক চারে ৫ রান করা ইমরুলকে নিজের শিকার বানিয়েছেন ওভারের শেষ ডেলিভারিতে। সেই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান আকিফ।