হারিসকে নিয়ে সুখবর দিলেন রিজওয়ান
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চোটে পড়েছিলেন দলটির তারকা পেসার হারিস রউফ। এর ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও খেলতে পারেননি তিনি। শঙ্কা জেগেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে এই পেসারকে পাওয়া যাবে কিনা।