শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। মর্মান্তিক এক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের উদ্যাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার স্মৃতিতেই এ বার এই পদক্ষেপ।