বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কামিন্স, আছেন ৩ ভারতীয়
বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সাওয়াল। পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে এই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সাওয়াল। পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে এই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
গত বছরের ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামে’ ছিলেন না বিসিসিআইয়ের তৎকালীন সদস্য সচিব জয় শাহ। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়ার মাস দুয়েকের মাঝে ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডে’ যুক্ত হলেন তিনি। ১৩ সদস্যের নতুন পরামর্শক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এমসিসির সাবেক চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ভারত। যার কারণে দলটির ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা একরকম বাধ্যতামূলক করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কিন্তু ঘরোয়াতে খেলতে এসেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলরা।
আগামীকাল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচনা করবে ইংল্যান্ড। এই ম্যাচের মধ্য দিয়েই সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে যাত্রা শুরু করবেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছেন ইংল্যান্ডের নবনিযুক্ত এই প্রধান কোচ।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। নিজের অভিষেক ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দুই টেস্টে তার ব্যাট থেকে এসেছে মোটে ১১৩ রান। পারফরম্যান্স আহামরি না হলেও তার ব্যাটিংয়ের ধরন ও বিরাট কোহলি-জসপ্রিত বুমরাহদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
ভারতের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে ইংল্যান্ডের হয়ে উইকেটকিপিং করবেন না জস বাটলার। তার পরিবর্তে ফিল সল্ট অথবা জেমি স্মিথকে উইকেটের পেছনে দেখা যেতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নানা জল ঘোলা হয়েছে। অবশেষে হাইব্রিড মডেলেই মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ও আয়োজক পাকিস্তান। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে বিরাট কোহলি সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে দিল্লির হয়ে। আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের ক্রিকেটের এই মহাতারকা। এক যুগের বেশি সময় পর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে কোহলি কে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম তিন মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে মেগা নিলামের আগে ডানহাতি ব্যাটারকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ। রাহুলের জায়গায় রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হারের পর বেশ কিছু নিয়মে কড়াকড়ি এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও নিয়মগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিসিআই। এসব নিয়ে সাম্প্রতিক সময়ে মতামত জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন জসপ্রিত বুমরাহ। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারা ডানহাতি পেসার খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। স্কোয়াডে থাকলেও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বোলিং করতে পারেন না বুমরাহ! এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে থাকে ভারতের সংবাদমাধ্যম থেকে। এমন পরিস্থিতিতে টুইট করে বলেছিলেন, মিথ্যা খবর খুবই দ্রুত ছড়ায়।
জাতীয় দলের হয়ে বিবেচনায় আসতে এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। একদিন আগে বিসিসিআই এমন নিয়ম করলেও রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলতে দেখা যাবে না কোহলি ও লোকেশ রাহুলকে। যদিও চোটের কারণে খেলা হচ্ছে না ভারতের এই দুই ব্যাটারের।