ইংল্যান্ডে ফিরছেন গম্ভীর
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে। কিন্তু লর্ডসে নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে এই আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাউদাম্পটন এবং ওভালের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ ফাইনাল হয়েছে লর্ডসে। তিনটি ফাইনালের ভেন্যুই ছিল ইংল্যান্ডে। পরবর্তী তিন ফাইনাল কোথায় আয়োজন করা হবে সেটা নিয়েই আপাতত আলোচনা চলছে। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণের ফাইনাল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ভারত। তবে নানা দিক বিবেচনায় ভারতের আগ্রহে রাজী নয় আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, পরের তিন ফাইনালও আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড।
সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২০ জুন হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।
২০ জুন লিডসে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এই দুই দলের সিরিজ ইংল্যান্ডের মাটিতে হলে এর নামকরণ হয় পাতৌদি ট্রফি নামে। যদিও এবার সেই নাম বদলে ফেলা হয়েছে। এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে।
আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টকে সামনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাগস নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
কদিন পরেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে অংশ নিতে দলের সঙ্গেই ইংল্যান্ডে গিয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে সিরিজ শুরুর আগেই তার ভারতে ফিরতে হয়েছে।
সর্বশেষ ১ বছর স্বপ্নের মতো কেটেছে জ্যাকব বেথেলের। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেক হয়েছে তার। এরপর তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছেন আইপিএলের শিরোপা।
সাউদাম্পটনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১১ রানে থেমে যায় ক্যারিবীয়রা। ফলে ম্যাচে ৩৭ রানে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।
২০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামার অপেক্ষায় থাকা দলটিকে ভাবিয়ে তুলেছে ঋষভ পান্তের চোট।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি— আইসিসি হল অব ফেমে যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন ও সাউথ আফ্রিকার ইতিহাসের সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ।
২০২১ সালের পর টেস্ট খেলা হয়নি জফরা আর্চারের। দীর্ঘ এই বিরতি শেষ হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই। এরই মধ্যে ভারত সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে জায়গা হয়নি আর্চারের।