টানা তৃতীয়বার দ্য হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস
টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস।
টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস।
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সফরটি প্রায় আড়াই সপ্তাহের। তবে যুবাদের জন্য আক্ষেপ হতে পারে ইংল্যান্ডে গেলেও ঐতিহাসিক ভেন্যু লর্ডসে খেলার সুযোগ হচ্ছে না তাদের।
২০২৬ বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সেপ্টেম্বরে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের যুবারা।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটার এখন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। শীর্ষ দশে আছেন ওপেনার বেন ডাকেটও। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই বলে দিচ্ছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী।
ইংল্যান্ডের আগ্রাসী টেস্ট কৌশল 'বাজবল' নিয়ে এবার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে হলে ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই টিকে থাকতে হবে।
২০১৪ সালে প্রয়াত নিউজিল্যান্ড ব্যাটার মার্টিন ক্রো প্রথম ‘ফ্যাব ফোর’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে সময়ের সেরা ব্যাটিং মহারথী হিসেবে চিহ্নিত করতেই এই শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর যখনই এই চারজন ব্যাটারের তুলনা এসেছে সেই সঙ্গে চলে এসেছে ফ্যাব ফোর প্রসঙ্গ।
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
চলতি বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হেইদার নাইট। চোটের কারণে কদিন আগে ভারতের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। পুরোপুরি সেরে না উঠলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা ইসিবির।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে আইসিসির টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন হ্যারি ব্রুক, জস বাটলাররা।
ইংল্যান্ডের বাইরে নয়টি দেশে টেস্ট খেলেছেন জো রুট। যেখানে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি এই ব্যাটারের। আগামী অ্যাশেজে নিজের ‘অধরা স্বপ্ন’ পূরণ করতে মুখিয়ে আছেন তিনি। যদিও স্টিভ স্মিথের চাওয়া ইংলিশ এই ব্যাটার যেন এবারের অ্যাশেজেও সেঞ্চুরি না পান। যদিও স্মিথ মনে করেন, সেঞ্চুরি পেতে কঠোর পরিশ্রম করবেন রুট।
ইংল্যান্ড লায়ন্স, হ্যাম্পশায়ার ও দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সোনি বেকার। সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই আছেন ডানহাতি এই পেসার। প্রতি ঘণ্টায় ৯০ মাইল গতিতে টানা বোলিং করতে পারার সঙ্গে উইকেট নেয়ার সামর্থ্যে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টে গুরুতর চোট থাকা সত্ত্বেও ব্যাট করতে নেমে নজর কেড়েছিলেন ক্রিস ওকস। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। চোট গুরুতর হওয়ায় তার কাঁধের হাড় সরে যায়। এরপর থেকেই কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়।