মার্ক বাউচারের বিদায়ের পর ২০২৩ সালের মার্চে সাউথ আফ্রিকার সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জেপি ডুমিনি। এরপর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও প্রোটিয়াদের সঙ্গে ছিলেন তিনি। সেই বিশ্ব আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল প্রোটিয়ারা।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে বিক্ষোভের মুখে দেশেই ফিরতে পারেননি তিনি। এরপর তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই সুযোগ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। সেই কাজটাই সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা। তাদের একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ১২ রানে হেরে গেছে টাইগ্রেসরা। যদিও এদিন ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রেকর্ড ১০৩ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সিরিজের সব ম্যাচই হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এবার দুই দলই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে সিলেটে। সিরিজ শুরুর আগে চা শ্রমিকদের চিরায়ত পোশাক গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪ সমান স্বপ্ন, ফেসবুকে দেয়া পোস্টের ওই লাইনের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও এঁটে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন পোস্ট থেকে অনুমান করতে বাকি থাকার কথা নয় ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে নিজের মনে মাঝে কতটা স্বপ্ন বুনেছিলেন। নিগার অবশ্য শুধু স্বপ্নতেই আটকে থাকেননি। সেই লাইনের পরে আরও একটা লাইন যুক্ত করেছেন।
কদিন আগে চৈত্রকে অতীত করে বৈশাখে পা দিয়েছে বাংলা বছর। নববর্ষ আসতেই যেন রোদের প্রখরতা বেড়েছে। শীতের সময়টায় বেলা ৯ টা নাগাদ যখন কুয়াশাচ্ছন্ন থাকে, বৈশাখে তখন আলোর ঝলকানি। নারায়ণগঞ্জে তখন ঝলমলে আকাশ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী টায়ার্সের ম্যাচ তখনও শুরু হয়নি। বাউন্ডারি সীমানার একটু বাইরে, ড্রেসিং রুমের সামনে গাজী টায়ার্সের জার্সিতে গায়ে দাঁড়িয়ে আছেন লিকলিকে গড়নের এক তরুণ!
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হয়ে বছর শেষ করেছিলেন শরিফুল ইসলাম। গোছানো বোলিংয়ে ২০২৩ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন বাঁহাতি এই পেসার। আগের বছরের আত্মবিশ্বাসের দেখা মিলেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। নতুন বলে সুইং আর স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়েছেন শরিফুল। দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট। এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।
‘ক্রিকেট মাঠে শিক্ষা সফর’ একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? শোনাটাও একটু স্বাভাবিকই। শিক্ষা সফরের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বেছে নেয়া হয় দর্শনীয় কিংবা ঐতিহাসিক কোনো স্থানকে। ছোটবেলা থেকে তো এমনটা দেখেই বড় হয়েছি। সিলেটে অবশ্য এদিন ভিন্ন কিছুরই সাক্ষী হতে হলো। সিলেটকে বলা হয়ে থাকে চায়ের শহর। স্টেডিয়ামের পাশে উঁচু নিচু টিলার সঙ্গে আছে বিস্তৃত চা বাগান। তারই কোল ঘেঁষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
স্বপ্নের বিশ্বকাপ, অথচ সেখানে গিয়ে ব্যর্থতার বলয়ে আটকে গেছে বাংলাদেশ। সপ্তাহ দুয়েকের বিরতি দিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে টাইগাররা। অনুশীলন দেখে অবশ্য বোঝার উপায় নেই ব্যর্থতার বলয়ে আটকে আছেন ক্রিকেটাররা। সেটা না হওয়াটাই অবশ্য দলের জন্য ভালো ব্যাপার। ম্যাচের আগের দিন অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন চনমনে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো আরও একটু বেশি।
এই তো কমাস আগের কথা, লোডশেডিংয়ে ছেঁয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি না থাকলে ঢাকার মানুষকে খুব বেশি লোডশেডিংয়ের কবলে পড়তে হয় না। সেই ঢাকাতেও সময় করে লোডশেডিং হয়েছে, কখনও এক ঘণ্টা আবার কখনও দুই ঘণ্টার জন্য হারিয়ে গেছে বিদ্যুৎ মহাশয়। উন্নত ঢাকায় সময়টা বাধা হলেও গ্রামের জন্য একেবারে অসহনীয়।