জ্ঞান ফিরেছে তামিমের, সময়মতো চিকিৎসা না পেলে বিপদ বাড়তো
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। বর্তমানে জ্ঞান ফিরেছে তামিমের, নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তিনি।