২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ট্রাভিস হেড, লিটন দাসদের খেলা দেখতে পারবেন দর্শকরা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।