আগামী ১১ ও ১২ আগষ্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে চট্টগ্রামের কর্মশালা। সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মশালা আয়োজন করা হবে। কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি ও ফতুল্লা স্টেডিয়ামের গ্রাউন্ডস স্টাফ সুযোগ পাবেন।
চট্টগ্রামে হতে যাওয়া কর্মশালায় ৩০ জন গ্রাউন্ডস স্টাফ লেভেল-ওয়ান কোর্স করতে পারবেন। চট্টগ্রামের পর ২৩ ও ২৪ আগষ্ট ঢাকাতে হবে দ্বিতীয় ধাপের কর্মশালা। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোর্সটি করানো হবে।
মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ডস স্টাফরা কোর্সটি করার সুযোগ পাবেন। চট্টগ্রামে ৩০ জন হলেও ঢাকায় সংখ্যাটা বাড়িয়ে ৪০ জন করা হয়েছে। পুরো কর্মশালা পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের বিসিবির পক্ষ থেকে একটি সনদ দেওয়া হবে।