প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পেলেন হ্যাডিন
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হয়নি ভারত ও শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। চোটে থেকে এখনো সেরে উঠতে না পারায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসারের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে কোডস্পোর্টস।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে। ফাইনাল হবে ১ আগস্ট। এখনও অংশগ্রহণকারী দলগুলোর তালিকা চূড়ান্ত করেনি আয়োজকরা। তারা ধীরে ধীরে বিভিন্ন দলের নাম ঘোষণা করছে। এবার জানা গেছে জিএসএলে অংশ নিতে যাচ্ছে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন দল পার্থ স্কর্চার্স। তারা জিএসএলে অংশ নেবে পার্থ স্কর্চার্স একাদশ নামে।
কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল গুজরাট টাইটান্স। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাবেক এই ব্যাটিং কোচের নিয়োগের খবর নিশ্চিত করেছে টাইটান্স কর্তৃপক্ষ।
বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলে শাস্তি নিয়ে আলোচনা তুঙ্গে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ২০১৭ সালে, বাংলাদেশ সফরে। জাতীয় দলের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলে যাওয়া তারকা অলরাউন্ডার নিজেকে হারিয়ে খুঁজছেন। বয়স ও পারফরম্যান্স বিবেচনায় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে দেখছেন না রিকি পন্টিং। তবে এখনই অস্ট্রেলিয়ার হয়ে নিজের শেষ দেখছেন না ম্যাক্সওয়েল।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ নিয়ে দুই দলের মধ্যেই থাকে যুদ্ধের দামামা। মাঠ থেকে কথার লড়াই সবখানেই থাকে বাড়তি উত্তেজনা। সর্বশেষ কয়েকটি সিরিজে অ্যাশেজে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে দিবারাত্রির টেস্ট। তবে এখন থেকে আর এই সিরিজে দিবারাত্রির টেস্ট দেখা যাবে না।
২০২৩ বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের লক্ষাধিক দর্শককে চুপ করিয়ে দেবার কথা বলে আলোচনার জন্ম দিয়েছিলেন প্যাট কামিন্স। সেই কথাও তিনি রেখেছিলেন। এবারের ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানও একই ধরণের মন্তব্য করলেন। হট ফেভারিট ভারতকে সেমিফাইনালের আগে মাঠ এবং মাঠের বাইরে সব দিক থেকেই চাপে রাখতে চাইছে ইংলিশরা। অনুপ্রেরণা হিসেবে সামনে আছে চার বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালও।
আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে শুরু হতে যাওয়া নবম রাউন্ড থেকে খেলতে দেখা যাবে তাদের।
চোট জর্জরিত অস্ট্রেলিয়া দলটা শিরোপার জন্য হট ফেভারিট ছিলো না। যদিও যেকোনো আইসিসি টুর্নামেন্টে অজিদের হিসেবের বাইরে রাখার সুযোগ নেই। কিন্তু গ্রুপপর্বেই জিম্বাবুয়ে, শ্রীলংকার মত দলের কাছে হেরে তারা বাদ পড়বে এটা অবাক করেছে সবাইকেই। কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা অজিদের এমন দুর্দশা আঁচ করতে পারলেও এতটা বেহাল দশা হবে তা ভাবতেও পারেননি।
আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আজ সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
সুপার এইটের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে হেরে হোঁচট খেয়েছে ভারত। নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও ভারত সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। বড় হারে রানরেটে পিছিয়ে পড়ায় খানিকটা বিপাকে সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে এখনো বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে দেখছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মনে করেন, ভারতকে বাতিলের খাতায় ফেলে দেওয়া বোকামি হবে।