বাংলাদেশের ব্যাটারদের ফুটেজ নেই, মাঠেই সব বুঝে নিতে হচ্ছে: হ্যাজেলউড
প্রায় এক দশক পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১৩০ ওভারেরও বেশি বল করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সেটিও আবার ২৩ বছর পর অস্ট্রেলিয়াতে খেলতে আসা বাংলাদেশের বিপক্ষে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে নিয়ে গড়া বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণও যেন অনেকটা অসহায় ছিল বাংলাদেশের ব্যাটারদের সামনে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের চেনা ছন্দে বোলিং করতে না পারার পেছনে বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে খেলার অনভ্যস্ততাকে দায়ী মনে করেন এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া হ্যাজেলউড।