হারতে হারতে জাপানের বিপক্ষে ২ রানে জিতল ভারত

জাপান-ভারত সিরিজ
ছবি: ক্রিকইনফো
ছবি: ক্রিকইনফো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাপানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে হারতে হারতে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সুজুকি কাপের অংশ এই ম্যাচ ভেজা মাঠের কারণে নেমে আসে ৫ ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলতে পারে ভারত। সেই রান তাড়ায় জয়ের পথেই ছিল র‍্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা জাপান। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ৩০ রানে থামে স্বাগতিকরা।

৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই রান তোলার পর লাচলান ইয়ামামোটো লেকের উইকেট হারায় জাপান। ৪ বলে ১ রান করেন ইমামামোটো। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশিকে ফেরান ওয়াশিংটন সুন্দর। এক বাউন্ডারিতে ৪ রান করেন ইব্রাহিম।

এরপর জাপানকে ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখাতে থাকেন অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি ফ্লেমিং ও বেঞ্জামিন ইটো-ডেভিস। শেষ ওভারে জাপানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। দুটি ওয়াইডে জাপানের কাজ সহজ হয়ে উঠলেও পরে আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করে ওয়াইডের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। ৩ উইকেটে ৩০ রানে থামে জাপান। ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফ্লেমিং। ভারতের হয়ে দুটি উইকেটই নেন সুন্দর।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৭ রান তুললেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। গোল্ডেন ডাক করে ফিরে যান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অভিষেক। পরের ওভারেই সাঞ্জু স্যামসনের উইকেটও হারায় ভারত। এরপর ৩ রান করে ফিরে যান টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার ইশান কিশানও।

৩ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ১৪ রান। ভেজা মাঠ ও অচেনা উইকেটের কারণে চাপে পড়া ভারতকে কিছুটা লড়াই করার পুঁজি এনে দেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১ চারে ১২ বলে ১৬ রান করেন ভারত অধিনায়ক। ৪ উইকেটে ৩২ রানে শেষ হয় ভারতের ইনিংস।

ভারত-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখেই বিশেষ এই ম্যাচের আয়োজন করা হয়। এশিয়ান গেমসের আগে ভারতের জন্য এটি ছিল নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ।

আরো পড়ুন: