ভারতের বিপক্ষে জাপানের টি-টোয়েন্টি দল ঘোষণা
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও জাপান। ঐতিহাসিক সেই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ)। ভারতের বিপক্ষে জাপানকে নেতৃত্ব দেবেন ক্যান্ডেল কাডোওয়াকি-ফ্লেমিং।