এশিয়ান গেমসে আইয়ারদের প্রধান কোচ লক্ষ্মণ

এশিয়ান গেমস
ভিভিএস লক্ষ্মণ
ভিভিএস লক্ষ্মণ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে ভারতের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে থাকবেন সুনীল জোশি, ঋষিকেশ কানিতকার ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেট অনুষ্ঠিত হবে।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গতকাল ২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কোচিং স্টাফের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এশিয়ান গেমসে ভারতের ছেলেদের দলের জন্য আলাদা কোচিং স্টাফ নিয়োগের কারণও রয়েছে। একই সময়ে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

আগামী ২৭ সেপ্টম্বর শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। শেষ হবে আগামী ৩ অক্তোবর। ফলে ভারতীয় দলের স্থায়ী প্রধান কোচ গৌতম গম্ভীর ও নিয়মিত স্টাফরা ওয়ানডে দলের সঙ্গেই থাকবেন। এদিকে এশিয়ান গেমসে ভারত কোয়ার্টার ফাইনালে খেলবে সরাসরি। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্পর।

পাশাপাশি ভারত ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এই জটিলতার কারণেই লক্ষ্মণকে দায়িত্ব দিয়েছে ভারত। এর আগেও বিভিন্ন সময়ে এই ভূমিকায় দেখা গেছে লক্ষ্মণকে। ২০২২ সাল থেকেই কোচিং স্টাফের অন্য কোনো সদস্য ব্যস্ত বা বিরতিতে থাকলে সেখানে অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব নিতে দেখা গেছে তাকে।

এর আগে ২০২৪ এশিয়ান গেমসেও ভারতের কোচ হিসেবে ছিলেন লক্ষ্মণ। সেবার ছেলেদের ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিল ভারত। এ বছরও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন লক্ষ্মণ। তিনি সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে ভারত। অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে।

সহ অধিনায়ক হিসেবে আছেন তিলক ভার্মা। দলে আছেন জসপ্রিত বুমরাহ ও বৈভব সূর্যবংশীর মতো তারকাও। ভারতের নারী দলের কোচিং স্টাফে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। নিয়মিত প্রধান কোচ অমল মুজুমদারের সঙ্গে থাকবেন বোলিং কোচ আবিষ্কার সালভি ও ফিল্ডিং কোচ মুনিশ বালি। ২০২৪ এশিয়ান গেমসে নারী ক্রিকেটেও স্বর্ণ জিতেছিল ভারত। এবারও দলটির নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

আরো পড়ুন: