যদিও রাখা হয়নি তাসকিন আহমেদ, নাহিদ রানাকে। সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বিও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলার পর এশিয়ান গেমসের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। ২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ইভেন্টে অংশ নেবে ১০টি দল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান খেলবে প্রথম রাউন্ডে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা প্রথম রাউন্ড থেকে চারটি দল নকআউট পর্বে উঠবে।
ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ছেলেদের প্রতিযোগিতা। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে হবে নারী ক্রিকেটের ম্যাচ।
বাংলাদেশের স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।