অবসর ভেঙে স্টোকসের ফেরার দরজা খোলা রাখলেন রব কি

ইংল্যান্ড ক্রিকেট
বেন স্টোকস ও রব কি
বেন স্টোকস ও রব কি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস। এরই মধ্যে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটকে স্থলাভিষিক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবসর নিলেও আগামী গ্রীষ্মে স্টোকস অবসর ভেঙে ফিরতে পারেন বলে মনে করেন ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি।

গত জুনে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন স্টোকস। এর আগে সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়েন স্টোকস।

প্রথম টেস্টে জয়ের পর উদযাপনের সময় মধ্যরাতের কারফিউ ভঙ্গ করায় তিনি দল থেকে বাদ পড়েন। তবে এরপর দলে ফিরলেও সেই অধ্যায় আর বেশি স্থায়ী হয়নি। গুঞ্জন আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে তিনি হতাশ হয়েছিলেন। তবে এর মধেই স্টোকসের ফেরার ব্যাপারে নতুন আশার সঞ্চার করলেন কি।

স্কাই স্পোর্টস নিউজকে রব কি বলেন, ‘সে যদি ফিরে আসে, তাহলে সেটা হবে দারুণ একটি গল্প। না, সে কিছু বলেনি (ফেরার ব্যাপারে)। তবে বেনকে নিয়ে আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। ওর ক্ষেত্রে যেকোনো কিছুই সম্ভব। একেবারেই না (সম্পর্কের অবনতি হয়নি)। অন্তত আমার দিক থেকে এমন কিছু হয়নি।’

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে কঠিন এক গ্রীষ্ম পার করার পর নিজের পদ নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন রব কি। তার দায়িত্বে থাকাকালে প্রধান কোচ পরিবর্তন হয়েছে, অধিনায়ক অবসর নিয়েছেন, ড্রিংকিং কালচার নিয়ে নানা অভিযোগ উঠেছে। পাশাপাশি সর্বশেষ ৯ টেস্টের মধ্যে ৭টিতেই হেরেছে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতেও নিজেকে ইংল্যান্ডের জন্য সবচেয়ে যোগ্য প্রতিনিধি হিসেবেই বিবেচনা করছেন কি।

তিনি বলেন, ‘অবশ্যই। আমার সেই আগ্রহ আছে (দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে)। আমরা কী করতে পারি, সে ব্যাপারে আমি আশাবাদী। আগামী প্রজন্মে যারা ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাবে, তাদের ওপর আমার বিশ্বাস আছে। আমার মনে হয়, তারা বিশ্বমানের ক্রিকেটার হয়ে উঠতে পারবে। এই মুহূর্তেও এমন কয়েকজন আছে। আরও অনেকের মধ্যেই বিশ্বমানের দল গড়ে তোলার সামর্থ্য রয়েছে।’

আরো পড়ুন: