রোহিত ব্যাট হাতে সব প্রশ্নের জবাব দিয়েছেন, দাবি আকমলের

ইংল্যান্ড-ভারত সিরিজ
সেঞ্চুরির পর রোহিত
সেঞ্চুরির পর রোহিত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতেও হেরেছে ভারত। তবে দল হারলেও ব্যাট হাতে এদিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রোহিত শর্মা। এই ম্যাচে এটাই ছিল সবচেয়ে বড় ঘটনা এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক কামরান আকমল।

সম্প্রতি ‘দ্য গেম প্ল্যান’ পডকাস্টে আকমল প্রশংসা করেছেন রোহিতের ১১০ বলে ১৩৮ রানের ইনিংসের। রোহিতকে ভবিষ্যতেও সমর্থন করা উচিত বলে মনে করেন তিনি। এই ইনিংস আবারও মনে করিয়ে দিয়েছে রোহিত খেল বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে আকমল বলেন, ‘পুরো সিরিজ বিবেচনায় ইংল্যান্ডই জয়ের যোগ্য ছিল। তবে রোহিত শর্মার সেঞ্চুরিই ছিল দিনের সবচেয়ে বড় গল্প। এটি ছিল এমন এক বার্তাবহ ইনিংস, যা সবাইকে মনে করিয়ে দিয়েছে কেন তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান। তার ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছিল। গুঞ্জন ছড়ানো হচ্ছিল যে তিনি আর ভারতের পরিকল্পনায় নেই এবং ২০২৭ বিশ্বকাপেও থাকবেন না। আজ রোহিত ব্যাট হাতে সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন।’

তিনি আরও যোগ করেন, ‘আজকের ইনিংসই ছিল তাঁর উত্তর। তাঁকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল। কিন্তু এমন পারফরম্যান্সই দেখায়, বড় খেলোয়াড়দের মূল্যায়ন করতে হয় মাঠের পারফরম্যান্স দিয়ে। রোহিত বা বিরাট কোহলির মতো খেলোয়াড়দের কাউকে সরিয়ে দেওয়া যায় না।’

আকমলের মতে, রোহিত ও কোহলি নিজেরাই যখন মনে করবেন সময় হয়েছে, তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তাদেরকে এখনও সুপারস্টার মনে করেন আকমল। বছরের পর বছর ধরে তারা ভারতের ক্রিকেটের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

এই কথা স্মরণ করিয়ে দিয়ে আকমল বলেন, ‘সময় ঠিক মনে হলে তারাই সরে দাঁড়াবেন। দুজনই বছরের পর বছর ভারতীয় ক্রিকেটের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। প্রয়োজন হলে বিশ্রাম নিয়েছেন, দলকে সব সময় অগ্রাধিকার দিয়েছেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এ কারণেই তাঁরা এখনো সুপারস্টার।’

আরো পড়ুন: