স্টোকস-স্মিথের ব্যাটিং পজিশন বদলের ভাবনায় ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট
ইংল্যন্ড দল
ইংল্যন্ড দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৪ জুন লর্ডসে শুরু হতে যাওয়া টেস্টের আগে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কথা ভাবছে ইংল্যান্ড। দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, অধিনায়ক বেন স্টোকস ও উইকেটকিপার ব্যাটসম্যান জেমি স্মিথের ব্যাটিং অবস্থান অদলবদল নিয়ে আলোচনা চলছে।

২০২২ সালে টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে স্টোকস নিয়মিত ছয়ে ব্যাট করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত অ্যাশেজ সিরিজে ৫ টেস্টে ১৮৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৫ উইকেট।

এ কারণে স্টোকসকে সাত নম্বরে নামিয়ে বোলিংয়ে বেশি দায়িত্ব দেয়ার চিন্তা করছে দল। অন্যদিকে চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে ব্যাট করে দুটি সেঞ্চুরিসহ ৪৫০ রান করেছেন জেমি স্মিথ। তাই তাকে ছয় নম্বরে খেলানোর সম্ভাবনাই বেশি। এই ব্যাপারটি নিয়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

ম্যাককালাম বলেন, 'জেমি স্মিথ ও স্টোকসির ব্যাটিং অবস্থান বদল নিয়ে আমরা আলোচনা করছি। দুজনই নিজেদের সেরাটা খেলতে পারলে দারুণ ক্রিকেটার। দল ও পরিস্থিতির জন্য কোন সিদ্ধান্ত সবচেয়ে ভালো হবে, সেটাই বিবেচনা করা হচ্ছে। এখনও চূড়ান্ত হয়নি, তবে আমরা সেদিকেই ঝুঁকছি।'

এদিকে আইপিএল শেষে ফেরা জোফরা আর্চারকে নিয়ে সতর্ক ইংল্যান্ড। ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখতে প্রথম টেস্টে তাকে নাও খেলানো হতে পারে এই পেসারকে। ম্যাককালাম বলেছেন, আর্চারকে দীর্ঘ সময় তিন সংস্করণেই পাওয়া নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

চোট কাটিয়ে জ্যাকব বেথেলও দলে ফেরার পথে। তিন নম্বরে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। স্পিন বিভাগে প্রধান স্পিনার হিসেবে শোয়েব বশিরের ফেরার সম্ভাবনাও রয়েছে ইংলিশ ম্যানেজমেন্টের =।

আরো পড়ুন: