রোহিত-কোহলিদের জন্য ওয়ানডে বাড়াচ্ছে ভারত

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত বছর আইপিএলের সময় ছেড়েছেন টেস্টও। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এখনো ওয়ানডে ক্রিকেট খেলছেন ভারতের দুই সাবেক অধিনায়ক। কোহলি ও রোহিতরা আরেকটু বেশি ম্যাচ খেলার সুযোগ পান এজন্য নিউজিল্যান্ডের সঙ্গে সূচিতে পরিবর্তন আনছে ভারত। টি-টোয়েন্টি কমিয়ে বাড়ানো হতে পারে ওয়ানডে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

বর্তমানে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ভারত। বিশ্বকাপ শেষে দুই মাসের বেশি সময় ভারতের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আইপিএল। বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে পুরোদমে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেবে ভারত। যার শুরুটা হবে জুনে আফগানিস্তান সিরিজ দিয়ে।

পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। চলতি বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফর করবেন শুভমান গিলরা। ৬ বছর পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবেন তারা। সূচি অনুযায়ী, পাঁচ টি-টোয়েন্টির সঙ্গে দুইটি করে ওয়ানডে এবং টেস্ট খেলবে ভারত। তবে সূচিতে পরিবর্তন আনতে চাইছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় ভারত। দুই টি-টোয়েন্টির বদলে দুইটি ওয়ানডে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে বাড়ানোর প্রস্তাবটি নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তবে দুই পক্ষের কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূচি পরিবর্তন হলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে আরও দুইটি বাড়তি ম্যাচ পাচ্ছে ভারত। কোহলি ও রোহিত যেহেতু অন্য দুই ফরম্যাট খেলছেন এজন্য তাদের বেশি ‍উপকারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর বাংলাদেশ সফরও করবে ভারত। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন কোহলি-রোহিতরা।

আরো পড়ুন: