স্যামসনকে নিয়মিত সাদা বলের ক্রিকেটে দেখতে চান গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সৌরভ গাঙ্গুলী এবং সাঞ্জু স্যামসন
সৌরভ গাঙ্গুলী এবং সাঞ্জু স্যামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের টিকিট পেয়েছে ভারত। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৫ রান করেও রক্ষায় পায়নি ক্যারিবীয়ানরা। ভারতকে জেতানোর নায়ক হয়েছেন সাঞ্জু স্যামসন। এই ওপেনার এদিন ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে রিঙ্কু সিংয়ের জায়গায় একাদশে সুযোগ পান স্যামসন। যদিও সেই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। খেলেছিলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এমন ফর্মের কারণে সাবেক ক্রিকেটারদের বাহবা পাচ্ছেন স্যামসন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও তাকে কুর্নিশ জানিয়েছেন ম্যাচ শেষে। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন স্যামসনকে নিয়মিত ভারতের জার্সিতে খেলানো উচিত। তার চোখে স্যামসন এমন একজন প্লেয়ার যিনি প্রতিপক্ষকে ভেঙ্গেচুরে দিতে পারেন।

গাঙ্গুলী পিটিআইকে বলেছেন, 'অসাধারণ ইনিংস, সে খুবই ভালো প্লেয়ার। সাদা বলের ক্রিকেটে তার ভারতের হয়ে নিয়মিত খেলা উচিত। সে এমন ধরনের খেলোয়াড়, একবার সেট হয়ে গেলে প্রতিপক্ষকে ভুগিয়ে ছাড়বে। সে পরিস্থিতি অনুযায়ী খেলেছে, যা খুবই গুরুত্বপূর্ণ।'

জুনেই আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএলে। আইপিএল শেষেই ভারতীয় ক্রিকেটারদের লড়াইয়ে নামতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। তবে এই লড়াইটি সহজ হবে না ভারতের জন্য সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

গাঙ্গুলী ইডেন গার্ডেন্সে সামনে থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি দেখেছেন। সাবেক এই ভারতীয় অধিনায়ক আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড। তাই ভারতের ব্যাটসম্যানদের উচিত হবে কন্ডিশন অনুযায়ী খেলা।'

আরো পড়ুন: