টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাচ্ছে আফগানিস্তান

ভারত-আফগানিস্তান সিরিজ
রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজ
রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের জুনে ভারত সফরে যাচ্ছে আফিগানিস্তান। আসন্ন এই সিরিজে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ৬ জুন শুরু হওয়া একমাত্র টেস্টটি হবে নিউ চণ্ডীগড়ে। এরপর ওয়ানডে তিনটি হবে ১৪ জুন ধর্মশালা, ১৭ জুন লক্ষ্ণৌ এবং ২০ জুন চেন্নাইয়ে।

টেস্টে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে এই দুই দল। ২০১৮ সালে তারা প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি হয়েছিল। প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত। আসন্ন টেস্টটি ২০২৫ থেকে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ নয়।

এই সিরিজ শুরু হবে আইপিএল শেষ হওয়ার মাত্র ছয় দিন পর। এবারের আইপিএলের ফাইনাল হওয়ার কথা ৩১ মে। ভারত ও আফগানিস্তানের মধ্যে এটিই হবে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। এর আগে এই ফরম্যাটে তাদের দেখা হয়েছে কেবল এশিয়া কাপ ও বিশ্বকাপে।

সব মিলিয়ে সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল দুই দল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে ভারতের প্রথম সিরিজ। অন্যদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ব্যস্ত সূচিতে ঢুকে পড়বে ভারত। ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে তাদের। ফলে আফগানিস্তান সিরিজটি ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি বা পরীক্ষা নিরীক্ষার মঞ্চ হিসেবে নিতে পারে ভারত।

ভারত ও আফগানিস্তান সিরিজের সূচি-

একমাত্র টেস্ট: ৬ থেকে ১০ জুন, নিউ চণ্ডীগড়

ওয়ানডে তিনটি:

১৪ জুন, ধর্মশালা

১৭ জুন, লখনৌ

২০ জুন, চেন্নাই

আরো পড়ুন: