ইতালির ক্রিকেট কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
ইতালির ক্রিকেট ফেডারেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ক্রিকেট পরিচালনা সংস্থা ফেডারেশন অব ক্রিকেট ইতালি।